একুশের চেতনায় রাজশাহী কলেজে কৃষক মনিরের অমর একুশে প্রর্দশণী
একুশের চেতনায় রাজশাহী কলেজে কৃষক মনিরের, অমর একুশে প্রর্দশণী উদ্ভোদন হয়েছে।
২৭ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহী কলেজ শহীদ মিনার প্রাঙ্গনে তিন হাজার সূর্যমুখী ফুল দিয়ে লিখা হয় অমর একুশে। একুশ আমার চেতনা একুশ আমার প্রেরণা, ভাষা শহীদদের শ্রদ্ধায়, কৃষিতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক মনির,ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন ও একুশকে অন্তরে ধারনের লক্ষ্যে এই আয়োজন করেন। রাজশাহীর সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি এই প্রর্দশণীর উদ্ভোদন করেন।এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধক্ষ্য প্রফেসর মোঃ জহুর আলী, উপাধক্ষ্য প্রফেসর মো. ইব্রাহিম আলী।সাংস্কৃতি ও সমাকর্মী ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।
শিক্ষার্থীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ করেন। আমাদের ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের অবদান সম্পর্কে নতুন করে ভাবতে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাতে উৎসাহিত করবে বলে জানান।সূর্যমূখী ফুলের মাধ্যমে 'অমর একুশ' লেখার এই অভিনব উপস্থাপনা আমাদের মধ্যে একুশের চেতনা জাগিয়ে তুলেছে। এমন উদ্যোগগুলো আমাদের প্রজন্মকে আরও আলোকিত করবে এবং ভাষা আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করতে সহায়তা করবে।