কালবৈশাখীর আভাস, রমজানে গরম নিয়ে দুঃসংবাদ

the weather
অনলাইন ডেস্ক : ০২ মার্চ ২০২৫ ০৮:২০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০২ মার্চ ২০২৫ ০৮:২০ অপরাহ্ন
কালবৈশাখীর আভাস, রমজানে গরম নিয়ে দুঃসংবাদ
মার্চ মাসে অর্থাৎ রজমানে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।......সংগৃহীত ছবি

মার্চ মাসে অর্থাৎ রজমানে তাপপ্রবাহের পাশাপাশি তীব্র কালবৈশাখী ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়/নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসেই দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও জানানো হয়, দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা/মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মার্চ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে।

এদিকে চরমভাবাপন্ন আবহাওয়ার সতর্কতা দিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

সূত্র: যুগান্তর