বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
এবার পাল্টে গেল দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে।
সোমবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।
এমতাবস্থায়, এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উপদেষ্টা পরিষদের বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছিল।
এর আগে শেখ মুজিবুর রহমান, তার মেয়ে শেখ হাসিনা ও তাদের পরিবারের নামে থাকা বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে।
বিবিএন / ৩ মার্চ / অচ