মে মাসের ১১টি তাপপ্রবাহের আশঙ্কা

the weather
অনলাইন ডেস্ক : ০৬ মার্চ ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০৬ মার্চ ২০২৫ ১২:৪৯ অপরাহ্ন
মে মাসের ১১টি তাপপ্রবাহের আশঙ্কা
আগামী মে মাসের মধ্যে দেশের ওপর দিয়ে ১১টির তাপপ্রবাহ বয়ে যেতে পারে।......সংগৃহীত ছবি

আগামী মে মাসের মধ্যে দেশের ওপর দিয়ে ১১টির তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া হতে পারে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়।

বৃহস্পতিবার (০৬ মার্চ) তিন মাসের এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, আগামী মে মাস পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। দেশে ৫-৮ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে এ সময়ের মধ্যে ৪-৭টি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) এবং ২-৪টি মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪০ -৪১.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপ প্রবাহ বয়ে যেতে পারে।

বিবিএন / ৬ মার্চ / অচ