অফিসে ভাঙচুর-হামলা

বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক

Vandalism in the office
অনলাইন ডেস্ক : ০৮ মার্চ ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০৮ মার্চ ২০২৫ ১২:৩৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক
.......সংগৃহীত ছবি

রাজধানীর কলাবাগান থানা এলাকায় একটি অফিসে ভাঙচুর ও হামলার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক আহ্বায়কসহ ১৪ নেতাকে আটক করেছে যৌথ বাহিনী।

শুক্রবার (৭ মার্চ) ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের আটক করা হয়। তাদের কলাবাগান থানায় হস্তান্তর করা হয়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বেসরকারি অফিসে গিয়ে ছাত্র সমন্বয়ক পরিচয়ে ভাঙচুর ও হামলার ঘটনায় ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।