পবায় আন্তর্জাতিক নারী দিবসে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

International Women's Day
নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিবেদক ০৮ মার্চ ২০২৫ ০৪:১৯ অপরাহ্ন
পবায় আন্তর্জাতিক নারী দিবসে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পবায় আন্তর্জাতিক নারী দিবসে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পবা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে শনিবার (৮ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

এর আগে- ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। কাটাখালী অঞ্চলের কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক জান্নাতুল ফেরদৌস লিজার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। এছাড়াও বক্তব্য রাখেন- বড়গাছী দুস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি রহিমা খাতুন, জুই মহিলা সমবায় সমিতির সভাপতি সুলতানা রাজিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী সরকার রাহনুমা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা একেএম ফজলুল হক, নওহাটা পৌরসভার নির্বাহী কর্মকর্তা রবিউল হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী নাজমুল ইসলাম। 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. ওয়ালিউল ইসলাম খান, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, প্রধান সহকারী নুরুল হোসেন, ডাসকো ফাউন্ডেশন এর মাঠ সংগঠক ফিরোজা খাতুন, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা প্রজেক্ট অফিসার সুমি, প্রতিভা বিকাশ কেন্দ্রের মাঠ সংগঠক লিজা, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থা'র পরিচালক হাসিনুর রহমান সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং নওহাটা পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।