রাজশাহীতে ধর্ষণ মামলার যুবক গ্রেপ্তার

Rape case
নিজস্ব প্রতিবেদক: ১২ মার্চ ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ১২ মার্চ ২০২৫ ০৩:২৫ অপরাহ্ন
রাজশাহীতে ধর্ষণ মামলার যুবক গ্রেপ্তার
রাজশাহীতে ধর্ষণ মামলায় হাবিবুল হাসান হাসিব (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।ছবি - কাবিল হোসেন

রাজশাহীতে ধর্ষণ মামলায় হাবিবুল হাসান হাসিব (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় রাজশাহী নগরের সুলতানাবাদ বেদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। হাসিবের বাড়ি জেলার পবা উপজেলার বজরাপুর গ্রামে।

দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ২৪ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন হাসিব। এরপর পদ্মা নদীর ধারে বেড়ানোর কথা বলে একটি বাসায় নিয়ে অন্য দুজনের সহযোগিতায় ২০২২ সালের ১০ মার্চ ও ১১ জুলাই তরুণীকে ধর্ষণ করেন হাসিব।

ওই তরুণী বিয়ের জন্য চাপ দিলে হাসিব কৌশলে বাড়ি পালিয়ে যান এবং সিম পাল্টে ফেলে যোগাযোগও বন্ধ করে দেন। এ ঘটনায় নগরের বোয়ালিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী তরুণী।

র‌্যাব আরও জানায়, মামলার পর থেকেই পলাতক ছিলেন হাসিব। তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। হাসিবের দুই সহযোগিকেও গ্রেপ্তারের চেষ্টা করছে র‌্যাব।