১৪ মার্চ : আজকের আবহাওয়া কেমন থাকবে

the weather
অনলাইন ডেস্ক : ১৪ মার্চ ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৪ মার্চ ২০২৫ ১১:০১ পূর্বাহ্ন
১৪ মার্চ :   আজকের আবহাওয়া কেমন থাকবে
.....সংগৃহীত ছবি

দেশের ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরও বাড়তে পারে। এর ফলে আজ (শুক্রবার) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা বাড়তে পারে।

শুক্রবার (১৪ মার্চ) দিনের আবহাওয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। ফলে আজ শুক্রবার (১৪ মার্চ) সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।