বেনাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ

Import and export stopped
অনলাইন ডেস্ক ১৫ মার্চ ২০২৫ ০৩:০৩ অপরাহ্ন বিশেষ সংবাদ
অনলাইন ডেস্ক ১৫ মার্চ ২০২৫ ০৩:০৩ অপরাহ্ন
বেনাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ
......সংগৃহীত ছবি

দোল পূর্ণিমা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় আজ শনিবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু‘দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

আগামীকাল রোববার সকাল থেকে দু‘দেশের মধ্যে আবার আমদানি-রফতানি শুরু হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান জানান, ভারতের পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে পত্র দিয়ে জানিয়েছেন ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ শনিবার আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ থাকবে। রোববার সকাল থেকে আবার পূর্বের ন্যায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হবে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানান, ভারতে দোল পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় শনিবার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বন্দরে পণ্য খালাস ও ভারতীয় খালি ট্রাক ফিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট অফিস খোলা থাকবে।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, দোল পূর্ণিমা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।