পাকিস্তান থেকে এলো ২৬ হাজার টন আতপ চাল

26 thousand tons of Atap rice
অনলাইন ডেস্ক : ১৫ মার্চ ২০২৫ ০৫:২০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৫ মার্চ ২০২৫ ০৫:২০ অপরাহ্ন
পাকিস্তান থেকে এলো ২৬ হাজার টন আতপ চাল
......সংগৃহীত ছবি

পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা ২৬ হাজার ২৫০ টন চালের দ্বিতীয় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। 

শনিবার (১৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমভি মারিয়াম এই চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। গত ৩১ জানুয়ারি সম্পাদিত জিটুজি চুক্তির আওতায় পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসেছে।

জাহাজের চালের নমুনা পরীক্ষা সম্পন্ন করার পর সেগুলো খালাস করা শুরু হয়েছে।

এর আগে, গত ৫ মার্চ ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার ২৫০ টন চাল বাংলাদেশে আসে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে জাহাজ এমভি সিবি এবং ভারত থেকে আমদানি করা ১১ হাজার টন সিদ্ধ চাল নিয়ে জাহাজ এইচটি ইউনিটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়।