একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Convicted accused arrested
নিজস্ব প্রতিবেদক: ১৮ মার্চ ২০২৫ ০৬:১০ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ১৮ মার্চ ২০২৫ ০৬:১০ অপরাহ্ন
একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
রাজশাহীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীতে একাধিক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর বোয়ালিয়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামির নাম আফসার আলী। নগরীর কয়েরদাড়া এলাকায় তার বাড়ি।

মঙ্গলবার দুপুরের  পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আফসারকে কয়েরদাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আফসারের রিরুদ্ধে বোয়ালিয়া থানায় ৩টি জিআর ওয়ারেন্ট, ৬টি সিআর সাজা ওয়ারেন্ট ও ১টি সিআর ওয়ারেন্টসহ মোট ১০টি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এসব মামলায় আসামি আফসার ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং এক বছরের সাজাপ্রাপ্ত ছিল। 

গ্রেপ্তারের পর আফসারকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।