কক্সবাজারে বৃদ্ধকে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেফতার

Accused arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ মার্চ ২০২৫ ০৯:২০ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৮ মার্চ ২০২৫ ০৯:২০ অপরাহ্ন
কক্সবাজারে বৃদ্ধকে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেফতার
কক্সবাজারে বৃদ্ধকে গুলি করে হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁওতে বাড়িতে ঢুকে হাবিবুল হুদা চৌধুরী (৬০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এক আসামি গ্রেফতার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে থানা অফিসার ইনচার্জ মশিউর (ওসি) মশিউর রহমান জানিয়েছেন, ১৭ মার্চ পরিচালিত বিশেষ অভিযানে ঈদগাঁও থানার মামলা নং- ০৮(০৩)২৫ ইং এর আসামি জিহাত মুন্না কাউসার প্রকাশ জিহাদুল ইসলাম (২১) গ্রেফতার হয়েছে।

গ্রেফতার জিহাদ ইসলামাবাদ ২নং ওয়ার্ড সিকদার পাড়ার মৃত নুরুল আজিমের পুত্র। তাকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিহতের ছেলে অ্যাডভোকেট আবিদুল হুদা অভিযোগ করেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাকের সঙ্গে জমি নিয়ে তাঁদের বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে কয়েক দফা সংঘর্ষ হয়। তারাবি নামাজের পর ২০-২৫ জন সশস্ত্র মুখোশধারী হাবিবুল হুদা চৌধুরীর বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে গুলি করে। ঘটনাস্থল থেকে তাঁকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও দুই নারী গুলিবিদ্ধ হন।