পৈতৃক বসত ভিটা দখল মুক্ত করতে ভুক্ত ভোগীদের মানববন্ধন

human chain
স্টাফ রিপোর্টার ১৯ মার্চ ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
স্টাফ রিপোর্টার ১৯ মার্চ ২০২৫ ১০:৩৫ অপরাহ্ন
পৈতৃক বসত ভিটা দখল মুক্ত করতে ভুক্ত ভোগীদের মানববন্ধন
পৈতৃক বসত ভিটা দখল মুক্ত করতে ভুক্ত ভোগীদের মানব বন্ধন

রাজশাহী জেলার তানোরে এক পরিবারের পৈতৃক বসত ভিটাকে খাস সম্মত্তি বলে দখল করেছে আদিবাদি বাসি পরিচয়ে কয়েকজন মুসলিম ধর্মানুসারি।

ভুক্তভোগি পররিবারটি আইনের আশ্রয় নিয়ে এর প্রতিকার না পেয়ে ১৯ মার্চ নগরীর সাহেব বাজারে এক মানবন্ধন করে।

ভুক্তভোগী পরিবারটির সদস্য জহিরু উদ্দীন জহির জানান,জেলার উপজেলা তানোরের শিমলা শিমলা পুকুরে তাদের পৈতৃক জমিতে প্রায় ১০ বছর ধরে বসবাস করে আসছেন।

জায়গাটি তার স্ত্রীর তারিনা সুলতানার  নামে। 

তিন মাস আগে বাবুল নামের এক ব্যাক্তি তাদের বাসার  দুটি রুম ভাড়া নেন। কয়েক দিন পরে তিনি জানতে পারেন বাসায় বিভিন্ন মেয়েদের আনা গোনা। আমি বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,সে সৌদীসহ বিভিন্ন দেশে ম্যান পাওয়ারের ব্যাবসা করে।

এর পরে জানতে পারি বাসায় দেহ ব্যবসায় করছেন ভারাটিয়া বাবলু। এরপর তাকে বাসা ছাড়তে বললে বাসা না ছেড়ে আমাকে ভয়ভিতী দেখায়, এমন কি আমাকে মৃত্যু হুমকী দেয়।

হঠাৎ করে  গত ৪ ফেব্রুয়ী তানোর থানার এসআই নাজমুল আমাকে থানায় ডাকেন এবং বলেন রজিফা নামের এক মহিলা,তার নামে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছেন।থানায় আসেন নতুবা ধরে নিয়ে আসবো।

আমি ও আমার স্ত্রী থানায় গেলে আমাদের দীর্ঘ সময় বসিয়ে রেখে আমাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠান। পরদিন কোটে আমার জমির কাগজ পত্র আদলতকে দেখালে আদালত আমাকে জামিন দেন।

আমার বাড়ী দখল কারিরা প্রভাবশালী হওয়ায় আমি আমার নিজ বাড়ী দখল নিতে পারছিনা। তারা আমার পৈতৃক বাড়ীটিকে খাস সম্মত্তি এবং তারা মুসলমান হয়েও নিজেদের আদিবাসি দাবি করে বাবু্,রজিফা ও নুপুর তাদের দাবি করে অর্থের বিনিময়ে একটি সনামধন্য টিভি চ্যানেলে নিউজ করান। এর প্রতিবাদ করার পর থেকে আমার ও আমার পরিবারের উপর অত্যাচারের মাত্রা বেড়ে যায়। নিজ সম্মপত্তি আমরা ফিরে পেতে চাই,

ভুক্ত ভোগী পরিবারটি তাদের সম্মত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।