কক্সবাজার ইসলামাবাদে অস্ত্রসহ গ্রেফতার ১
কক্সবাজার সদরের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরি অস্ত্র, ২ রাউন্ড ১২ বোর তাজা সিসা কার্তুজ, ১ রাউন্ড ১২ বোর কার্তুজের খোসাসহ একজন অস্ত্রধারী গ্রেফতার করেছে র্যাব-১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব-১৫ জানিয়েছে, গতকাল সদরের ঝিলংজা ইউপির ইসলামাবাদ এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে তথ্যে একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালায়। পরিচালিত অভিযানে পলায়নের চেষ্টাকালে শরিফুল ইসলাম সজীব (২৮) নামে একজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির হেফাজত হতে দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড ১২ বোর তাজা সিসা কার্তুজ ও ১ রাউন্ড ১২ বোর কার্তুজের খোসা উদ্ধার করা হয়।
গ্রেফতার সন্ত্রাসী সজীব, পিতা-মৃত আবুল খায়ের, পশ্চিম লারপাড়া, ইসলামাবাদ (আবুল খায়েরের বাড়ি) ১নং ওয়ার্ড, ঝিলংজা, কক্সবাজার সদর। উদ্ধার আলামতসহ গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।