৭ মামলার আসামি ছিনতাইকারি 'গিয়াস ও সাইয়ান' গ্রেফতার
কক্সবাজার পৌরসভা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে ছিনতাই ও অস্ত্রসহ সাতটির অধিক মামলার আসামি মোঃ গিয়াস উদ্দিন এবং ছিনতাইকারি চক্রের সক্রিয় সদস্য মোঃ সাইয়ানকে গ্রেফতার করেছে র্যাব ১৫।
বিজয়বাংলা নিউজকে র্যাব জানিয়েছে, র্যাবের অব্যাহত ছিনতাইকারি চক্র গ্রেফতার অভিযান এবং চলমান গোয়েন্দা তৎপরতায় গোপন সংবাদে জানা যায়, ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যরা কক্সবাজার পৌরসভার বাজারঘাটা ও লালদিঘির পাড় এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল রাতে র্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল বাজারঘাটা ও লালদিঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারি চক্রের দুর্ধর্ষ সদস্য, পর্যটকসহ ব্যবসায়িদের আতংক, অস্ত্রসহ সাতটির অধিক মামলার আসামি মোঃ গিয়াস উদ্দিন ও ছিনতাইকারি চক্রের আরেক সদস্য মোঃ সাইয়ান প্রকাশ শাহীনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার ছিনতাইকারিরা হচ্ছে মোঃ গিয়াস উদ্দিন নাগু (২৩), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, পশ্চিম নতুন বাহারছড়া, ৬নং ঘাট, ২নং ওয়ার্ড, কক্সবাজার ও মো: সাইয়ান প্রকাশ শাহীন (১৭), পিতা-ছালামত উল্লাহ, পল্লাইন্যা কাটা (ছালামত উল্লাহর বাড়ি), ৬নং ওয়ার্ড, কক্সবাজার।
গ্রেফতার আসামিরা দীর্ঘদিন যাবত ছিনতাই চক্রের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।