ভয়াল ২৫ মার্চ আজ

The terrible March 25
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন জাতীয়
নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৫ ১২:৩৩ অপরাহ্ন
ভয়াল ২৫ মার্চ আজ
.....সংগৃহীত ছবি

ভয়াল ২৫ মার্চ আজ । ১৯৭১ সালের এই দিনে ‘অপারেশন সার্চ লাইট’ এর নামে ঢাকাসহ সারাদেশে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের ওপর বিশ্বের বর্বরতম হত্যাযজ্ঞ শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী। নারকীয় সেই হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত।

একাত্তরের মার্চের দিনগুলোতে যখন আন্দোলনে উত্তাল, তখন ২৫ মার্চ সন্ধ্যায় অসহযোগ আন্দোলনের মধ্যেই স্বৈরশাসক ইয়াহিয়া গোপনে ঢাকা ত্যাগ করে। সেদিন মধ্যরাতে পাকিস্তানি সৈন্যরা ‘অপারেশন সার্চ লাইট’ পরিচালনা করে ঘুমন্ত-নিরস্ত্র মানুষের ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। উল্লেখ্য পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন অংশসহ রাজশাহী শহরে হত্যাযজ্ঞ চালায় তারা রাজশাহীবিশ্ববিদ্যালয় অফিস ভবনের গার্ড আব্দুর রাজ্জাক , রানীনগর এলাকায় আব্দুল হক সিপাই পাড়ার সেলিম তার ভাই  ওয়াসিম, লক্ষীপুর ঝাউতলার হাসানুজ্জামান খোকা , সাইদুর রহমান , রানীবাজার এলাকার তসলিম উদ্দিন , আফজ্জাল হোসেন সহ অনেককে হত্যা করে এই দিন দুপুরে ঢাকা থেকে রাজশাহী ক্যান্টেনমেন্টে হেলিকপ্টার এলে জনমনে সন্দেহের সৃষ্টি হয় । বিকেলে ভুবন মোহন পার্কে  খেলোয়ারদের সভা থেকে হুসিয়ার দেওয়া হয়  । গণ সংগীতের পর “রক্ত কথা বলে“ নাটক শেষ হতেই রাজশাহী শহর নিঝুম হয়ে যায় । সেনাবাহিনীর এক অফিসার পুলিশ লাইনের ম্যাগজিন রুম খোলার চেষ্টা করলে পুলিশ বাহিনীর প্রতিরোধে সরে পড়েন । দিনটি পালনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টান  সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন কর্মসুচি নেয় ।৭১ এর শহীদ পরিবার রানীনগর বদ্ধভুমি ও উদীচী ভুবনমোহন পার্কে মোমবাতি প্রজ্জলন করবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগসহ সারাদেশে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হানাদার বাহিনীর অতর্কিত হামলায় শহীদ হন ছাত্র-শিক্ষক, পুলিশ ও সেনা সদস্যসহ হাজারো নিরপরাধ মানুষ। তাদের আত্মদানের পথ ধরেই দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে কাঙ্ক্ষিত স্বাধীনতা।

বাঙালি জাতি এই দিনটিকে জাতীয়ভাবে ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে আসছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা বাণী দিয়েছেন। সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরিসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে। ওই দিন মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল ১০টায় অথবা সুবিধাজনক সময়ে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনারও অনুষ্ঠিত হতে পারে।

সাধারণত ২৫ মার্চ গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সারাদেশে রাত সাড়ে ১০টা থেকে ১০টা ৩১ মিনিট (১ মিনিট) প্রতীকী ব্ল্যাক আউট (কেপিআই/জরুরি স্থাপনা ব্যতীত) পালন করা হবে। গুরুত্বপূর্ণ সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে কোনো অবস্থাতেই ২৫ মার্চ রাতে আলোকসজ্জা করার নিয়ম নেই।