'ষড়যন্ত্রকারীদের দমনে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশ'

Prayer in memory of the martyrs
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ মার্চ ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৬ মার্চ ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ন
'ষড়যন্ত্রকারীদের দমনে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে প্রস্তুত ইসলামী আন্দোলন বাংলাদেশ'
ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে দোয়া, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর অভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে দোয়া, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

২৪ মার্চ পাবলিক লাইব্রেরি মাঠে সংগঠনের জেলা সভাপতি মাওলানা মুহাদ্দিস আমিরুল ইসলাম মীর এর সভাপতিত্বে, জেলা সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটি সদস্য সচিব মাওলানা আব্দুল হামিদ আজাদ এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সভাপতি মাওলানা নুরুল বশর আজিজী। 

প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশের মানুষ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭১ সালে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ তাদের সেই অধিকার ফিরে পায়নি। ১৯৭১ থেকে আজ পর্যন্ত বাংলার জনগণ শুধুমাত্র ক্ষমতার পালাবদল দেখেছে। যারা ক্ষমতায় গিয়েছে তারাই দেশের মানুষের সামনে মিথ্যা বুলি উড়িয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছে। বিগত ১৬ বছর ধরে ফ্যাসিস্ট সরকার স্বাধীনতার কথা বলে মানুষের সকল প্রকার অধিকার হরণ করেছেন। এমন কোন অপকর্ম নেই যা সেই ফ্যাসিস্ট সরকার করেনি। গুম, খুন, লুঠতরাজ টেন্ডারবাজি, সন্ত্রাস ও অর্থ-পাচারসহ সব ধরনের অপরাধের মাধ্যমে দেশকে খাদের কিনারায় নিয়ে গিয়েছিল। সেই ফ্যাসিস্ট সরকারের কবল থেকে দেশ জাতিকে মুক্ত করতে এদেশের সচেতন ছাত্র জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মী ও আলেম সমাজের সম্মিলিত সংগ্রাম আল্লাহর রহমতে আমাদের এক অবিস্মরণীয় বিজয় উপহার দিয়েছে। ফ্যাসিস্ট তাড়ানোর এই রক্ত ঝরানো সংগ্রামে, চব্বিশের জুলাইয়ের মুক্তির লড়াইয়ে জীবন দিয়েছেন দুই সহস্রাধিক ছাত্র জনতা ও আলেম উলামা। তাঁদের এই ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত আজকের বাংলাদেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত সমৃদ্ধ ইনসাফপূর্ণ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্যেই পীর সাহেব চরমোনাইয়ের নেতৃত্বে আমরা আমাদের লড়াই চালিয়ে যাচ্ছি। 

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে আন্দোলনের শুরু থেকে দলীয় ব্যানারে মাঠে সক্রিয় ভুমিকায় ছিল। এমনকি প্রতিটা জেলা ও থানা শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষণীয় ছিল। কক্সবাজার জেলার নেতাকর্মীরাও এর ব্যতিক্রম ছিলনা। বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণসহ সারজিস আলমরাও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে গনঅভ্যুত্থানে পাশে পেয়ে সাহস পেয়েছেন। আজকের এই ইফতার মাহফিল থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীসহ যেসকল দেশপ্রেমিক শাহাদত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমানে গুটিকয়েক স্বার্থান্বেষী মহল বিতাড়িত সেই ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে দেশকে পূণরায় অস্থিতিশীল করার চেষ্টা করিতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেসকল ষড়যন্ত্রকারীকে কঠোর হস্তে দমন করার জন্য দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে প্রস্তুত রয়েছেন ইনশাআল্লাহ। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের স্থান এই বাংলার জমিনে হবেনা। পবিত্র মাহে রমজান থেকে আমাদেরকে ত্যাগ এবং আল্লাহ ভীরুতার শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করতে হবে। 

ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মুহসিন শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সিনিয়র সহ সভাপতি মাওলানা মোঃ শোয়াইব, বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব বদিউল আলম সওদাগর, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি আবু মুসা, সেক্রেটারি হাফেজ মাওলানা ইউনুস ফরাজী, কক্সবাজার সমন্বয়ক লিডার আতহার শাকিল, নেজামে ইসলাম পার্টির জেলা আমির মাওলানা আব্দুল খালেক নিজামী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারি মাওলানা জেএইচএম ইউনুস, আমার বাংলাদেশ পার্টির জেলা যুগ্ম আহবায়ক সাংবাদিক শামসুল হক শাকের, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা নুরুল ইসলাম আজিজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা ইয়াসিন আরফাতসহ আন্দোলনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ প্রমূখ।