মির্জা ফখরুল

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়

Mirza Fakhrul Islam Alamgir
অনলাইন ডেস্ক : ২৬ মার্চ ২০২৫ ১২:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৬ মার্চ ২০২৫ ১২:০১ অপরাহ্ন
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ......সংগৃহীত ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য স্পষ্ট নয়। দেশের স্বার্থেই চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি। বুধবার (২৬ মার্চ) সকাল ১০টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। কারণ গণতান্ত্রিক সরকার না থাকায় জনগণ বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। তাই নির্বাচন তাদেরও চাওয়া। গতকাল নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, তা এখনও স্পষ্ট নয়।’তিনি বলেন, ‘স্বাধীনতা অর্জনে জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে। কিন্ত বিগত সরকার তার অবদানকে খাটো করার চেষ্টা করেছে। কিন্তু তিনি জনগণের ভালোবাসায় সিক্ত হয়েছেন।’বিএনপির মহাসচিব বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর হলেও একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ এখনও গড়ে উঠেনি।’ তাই আগামীতে দেশ গড়তে তিনি সবার ঐক্যবদ্ধ ভূমিকা কামনা করেন।

এ সময় আরও ছিলেন– দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রমুখ।