আজ মহান স্বাধীনতা দিবস

Great Independence Day
রাজশাহী প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ ১২:২৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
রাজশাহী প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ ১২:২৪ অপরাহ্ন
আজ মহান স্বাধীনতা দিবস
আজ মহান স্বাধীনতা দিবস

আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১এর ২৫ মার্চ দিবাগত রাতে সেনাবাহিনী গণহত্যা শুরু করলে ঢাকার পিলখানা ইপিআর হেডকোয়াটারে কর্মরত থাকা রাজশাহী শহরের কাজী হাটা এলাকার সুবেদার মেজর সওকত আলী (শহীদ) তার তৈরি করা ওয়ারওলসের ব্লাক সেটে স্বাঃধীনতার ডাক প্রচার করলে সেটা সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায়। পশ্চিম পাকিস্তানের সাথে পূর্ব পাকিস্তানের সম্পর্ক ছিন্ন হয়ে গেল। সেনাবাহিনী  সুবেদার মেজর শওকত আলী ও তার সহকর্মীদের ঢাকা মীরপুর শারিরিক কলেজ ক্যাম্পে ধরে নিয়ে গিয়ে কোন কথা প্রকাশ করাতে না পেরে সুবেদার মেজর শওকত আলরী সামনে দেয়ালে গেথেঁ নির্মম ভাবে হত্যা করে। আব্দুল মোতালিব রক্ষা পেলেও সুবেদার মেজর শওকত আলীকে তারা পঙ্গু করে দিয়েও কোন কথা প্রকাশ করাতে পারেনি।২৬ মার্চ ভোরে বিদেশী প্রচার মাধ্যম স্বধীনতার ডাক ও পরিস্থিতি প্রচার করে। রাজশাহী স্বাধীনতাকামিরা রাস্তায় বেরিকেট দিতে থাকে। পাকিস্তানি সৈন্যরা কার্ফু দিয়ে লোকজনকে মারধর ও অনেককে ধরে নিয়ে যায়। সেনাবাহিনী রাজশাহী পলিশ বাহিনীকে আত্বসমর্পন করাতে ব্যর্থ হয়ে তাদের প্রতিরোধে সরে য়ায। সেনাবাহিনী পাড়ায় মহল্লায় প্রবেশ করে ত্রাশ সৃষ্টি করে। তারা রাজশাহী মহিলা কলেজের পাশের রাস্তা থেকে তৎকালীন  এমএলএ নাজমুল হককে ধরে নিয়ে  গেলে তিনি আর ফেরেননি। জানা যায় চট্রগ্রামের বন্দরে যাওয়ার রাস্তায় ঢাকার ঘটনা জেনে সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান “রিভোল্ট” বলে সেনাবাহিনীর পাকিস্তান পস্থি  অফিসার জানজুয়াকে গ্রেফতার করে অ্যাকসন করেন। চট্রগ্রাম বেতারের ব্যক্তিত্বরা চট্রগ্রাম বেতারের কালুর ঘাট ট্যান্সমিটার কেন্দ্রটিকে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্রে রুপ দেন। তারা সেখানে মেজর জিয়াউর রহমানকে নিয়ে গেলে তিনি তার বক্তব্যে স্বধীনতার ঘোষণার কথা বলে সকলকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে আহবান জানান। মহান স্বাধীনতা দিবস পালনে আজ ভোরে রাজশাহীতে তোপোধ্বনি জাতীয়পতাকা উত্তোলন জাতীয় সংগীত পরিবেশীত হয় । এছাড়াও শ্রদ্ধা নিবেদন আলোচনা মুক্তিযোদ্ধা সম্বধর্না দোয়া মাহফিল বেতারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  সরকারি বেসরকারি ভাবেও  দিনটি পালিত হচ্ছে। আজ জাতীয় ভাবে ছুটির  দিন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।