চীনা ভাইস প্রিমিয়ারের সঙ্গে ড. ইউনূসের বৈঠক
Chief Advisor Professor Dr. Muhammad Yunus
চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনের ফাঁকে হাইনানের কিওনহাইতে বোয়াও স্টেট গেস্ট হাউসে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় জ্বালানি উপদেষ্টা এম ফওজুল কবির খান, প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বুধবার (২৬ মার্চ) চার দিনের চীন সফরে গেছেন। প্রধান উপদেষ্টার এটাই প্রথম কোনো দেশে দ্বিপক্ষীয় সফর।