‘চাঁদ মামা’ নিয়ে হাজির শাকিব

'Chand Mama' song
অনলাইন ডেস্ক : ২৯ মার্চ ২০২৫ ০৩:২০ অপরাহ্ন বিনোদন
অনলাইন ডেস্ক : ২৯ মার্চ ২০২৫ ০৩:২০ অপরাহ্ন
‘চাঁদ মামা’ নিয়ে হাজির শাকিব
......সংগৃহীত ছবি

অন্তর্জালে আগেই গানের প্রমো এসেছিল। সে থেকেই ভক্ত-অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ‘চাঁদ মামা’ গানের। অবশেষে গতকাল সন্ধ্যার পর উন্মুক্ত হয়েছে আইটেম গানটি।

গানটিতে শাকিব খানের সঙ্গে দেখা গেছে ওপার বাংলার নুসরাত জাহানকে।

বেশ আবেদনময়ী রূপে হাজির হলেন তিনি। ৩ মিনিট ৩ সেকেন্ডের গানটি ইতিমধ্যে ইতিবাচক মন্তব্য কুড়াচ্ছে। প্রশংসা পাচ্ছে এই জুটির রসায়নও। 

প্রীতম হাসানের কথা-সুরে তার সঙ্গে গানটি গেয়েছেন দোলা রহমান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত রিয়েল এনার্জি প্রডাকশন ইউটিউব চ্যানেলে গানটির ভিউ ১০ লাখ ছাড়িয়েছে, অন্যদিকে প্রীতম হাসানের চ্যানেলে ভিউ ৭০ হাজারের বেশি!

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ শাকিব খান ছাড়াও আছেন ইধিকা পাল, শহীদুজ্জামান সেলিম, ইন্তেখাব দিনার, মিশা সওদাগর, যীশু সেনগুপ্ত।