বাস-মিনিবাস সংঘর্ষ, নিহত ৫ জন

Bus-minibus collision
অনলাইন ডেস্ক : ৩১ মার্চ ২০২৫ ১২:৪০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ৩১ মার্চ ২০২৫ ১২:৪০ অপরাহ্ন
বাস-মিনিবাস সংঘর্ষ, নিহত ৫ জন
ঈদুল ফিতরের দিন চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।....সংগৃহীত ছবি

ঈদুল ফিতরের দিন চট্টগ্রামের লোহাগাড়ায় বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আদার মানিক মো. পারভেজে ছেলে মো. জাহেদ, একই এলাকার আলমের ছেলে রিফাত (২৯), একই ইউনিয়নের চরপাড়ার নুরুল ইসলামের ছেলে নাজিম, একই উপজেলা সুখছড়ি মৌলভীপাড়ার আমির হোসেনের ছেলে জিয়ান হোসেন অপু ও সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ার ছাত্তারের ছেলে ছিদ্দিক।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম গণমাধ্যমকে বলেন, সকালে বাস-মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, এ ঘটনায় ছয়জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।