​ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল এলো

10,850 metric tons of rice
নিজস্ব প্রতিবেদক: ০৩ এপ্রিল ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৩ এপ্রিল ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
​ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল এলো
ভারত থেকে এলো আরও ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল।.....সংগৃহীত ছবি

ভারত থেকে এলো আরও ১০ হাজার ৮৫০ মেট্রিক টন চাল। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় (প্যাকেজ-৮) ভারত থেকে ১০ হাজার ৮৫০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমবি এইচটি ইউনিট জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম।

উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৫ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে নয়টি প্যাকেজে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে চুক্তি মোতাবেক ৩ লাখ ৬ হাজার ৭৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। 

জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।