স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে

Jahangir Alam Chowdhury
অনলাইন ডেস্ক : ০৫ এপ্রিল ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ০৫ এপ্রিল ২০২৫ ০৮:৩৩ অপরাহ্ন
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।.....সংগৃহীত ছবি

বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে স্নানোৎসব পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর আলম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড মোতায়েন রয়েছে। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করছেন। সড়ক ও নদীপথে পুণ্যার্থীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় আছে। এখানে যত সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, তা আর কোথাও নেই। এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সবাই একসঙ্গে আছে এবং একসঙ্গে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের মতো এত সাম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও নেই।

দেশের নিরাপত্তা-ব্যবস্থা বিঘ্নিত করতে ‘উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য ছড়ানোর’ বিরুদ্ধে দেশীয় গণমাধ্যমকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কয়েকটি ঘাট পরিদর্শন করেন এবং পুণ্যার্থীদের সঙ্গে কথা বলেন।