দুদক
ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
Shakib Al Hasan
বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক্ষেত্রে তার আসামি হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
রোববার (৬ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলছে। আমরা আশঙ্কা করছি, তিনি দুদকের আসামিও হতে পারেন। কথা বলছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা, আমাদের নতুন কমিশন মাত্র ৭৫ কর্মদিবস পেরিয়ে এসেছি। শততম কর্মদিবস অতিক্রান্ত হলে আপনারাই বিবেচনা করবেন ৫ আগস্টের নব অভ্যুদয়ের পর বহুবিধ সীমাবদ্ধতার মধ্যেও একটি প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে দুদক।