রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ গ্রেপ্তার ৯ জন

9 people were arrested
নিজস্ব প্রতিবেদক: ০৯ এপ্রিল ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ০৯ এপ্রিল ২০২৫ ১১:৪১ পূর্বাহ্ন
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ  গ্রেপ্তার ৯ জন
রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ গ্রেপ্তার ৯ জন

 রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ১ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ৯ জন গ্রেপ্তার হয়েছে।

সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ১ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য অপরাধে ৪ জন।

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী মো: মুকুল আলী (৩৮) রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার উত্তর নওদাপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।