পশ্চিম রেলে একই রাতে দুটি ট্রেন দূর্ঘটনা

train accident
আবুল কালাম আজাদ ১২ এপ্রিল ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
আবুল কালাম আজাদ ১২ এপ্রিল ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন
পশ্চিম রেলে একই রাতে দুটি ট্রেন দূর্ঘটনা
পশ্চিম রেলে একই রাতে দুটি ট্রেন দূর্ঘটনা

ট্রেন পরিচালনার ক্ষেত্রে অদক্ষতা, গাফিলতি, দুর্নীতি ও নিম্নমানের মালামাল ও বগি  ক্রয়  এসব দুর্ঘটনার জন্য প্রধানত দায়ী হলেও,  বছরের পর বছর ধরে  এসব ঘটনা সংঘটিত হয়ে আসছে।কোন ঘটনায় সংশ্লিষ্ট কোন কর্মকর্তার অদ্যাবধি কোন শাস্তি  হয়নি। যার ফলে সংশ্লিষ্টদের কর্তব্যে গাফেলতি ও স্বেচ্ছাচারিতা বেড়েই চলেছে।  

১১ এপ্রিল  দিবাগত একই রাতে পশ্চিম রেলের আজিমনগরে রাজশাহী এক্সপ্রেস  এবং ঈশ্বরদী বাইপাস স্টেশনে এবং পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়।  আজিমনগরে মধ্যরাতে,  ঈশ্বরদী বাইপাসে ভোরের দিকে এই ঘটনা ঘটে।এ ঘটনায় দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনও করা হয়েছে। পূর্বের ঘটনা গুলোর মত ঘটনা চাপা দিতে দু,একজন  কলুর বলদদের সাময়ীক বরখাস্ত করে কতৃপক্ষ নিজেদের আড়াল করবেন।

ঈদের তিন দিন আগে রাজশাহী রেল স্টেশনে  সানটিং করার সময়  দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ছয়টি বগি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয় প্রায় তিন ঘন্টা। এই ঘটনায় রেলের কয়েক কোটি টাকা ক্ষতি হলেও  এজন্য দায়ী করে কারো বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি রেল কতৃপক্ষ। এঘটনায় কলুর বলদ তিন জনকে সাসপেন্ড করে কলং মুক্ত হয় উর্ধতনেরা।

ইতিপূর্বে রেলপথে সংঘটিত বড় বড় দুর্ঘটনার ক্ষেত্রেও  একই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে রেল কি আসলেই সরকারি একটি প্রতিষ্ঠান?  নাকি রেলওয়ে কর্মকর্তাদের পৈতৃক সম্পত্তি? 

৩৮ কোটি টাকা ব্যায়ে  রাজশাহী এবং ঢাকায় ট্রেন ধোয়ার   আধুনিক ওয়াশিং প্লান্ট স্থাপনের পর পরই অকেজো হয়ে যায় মেশিন দুটি।    এর পর দীর্ঘ দুই বছর ধরে  বন্ধ রয়েছে সেটি।

লোকবল সংকটের অজুহাতে এখনো বন্ধ রয়েছপ অসংখ্য রেল স্টেশন ও অনেক ট্রেন। কর্মকর্তারা নিজেদের আখের গোছাতে স্থায়ী লোকবল নিয়োগ নাদিয়ে, আউটসোর্সিং এর মাধ্যমে অদক্ষ  কর্মী নিয়োগ করে রেলকে শুধু লোকসানের মুখে ফেলে দিচ্ছেনা ঘটছে নিয়োম করে ট্রেন দূর্ঘটনা।

অন্যদিকে ট্রেনের ইব্জিন,পাওয়ারকার ও  লোকোসেডের তেল চুরি, কেনাকাটায় দুর্নীতি, দায়সারা ভাবে  ট্রেনের রক্ষণাবেক্ষণ, ট্রন পরিক্ষকদের কর্তব্যে গাফিলতি, টিটিই, টিসি, এবং স্টেশন মাস্টার ও ম্যানেজারের দুর্নীতিতে  যাত্রী সেবার মান মারাত্মক  হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

রেলে পর্যাপ্ত সংখ্যক কর্মকর্তা থাকার পরও  সর্বোচ্চ সুবিধা পাওয়া কর্মকর্তারা  নিজেদের যাত্রী সেবক মনে করেন না। তারা  নিজেদেরকে রাজা এবং যাত্রীদের প্রজা মনে করে থাকেন।  এই হীন মানসিকতা থেকে বের হয়ে আসতে না পারলে রেলওয়ের যাত্রী সেবার পরিস্থিতি দিন দিন আরো শোচনীয় হওয়ার আশঙ্কা রয়েছে। 

অধিকাংশ কর্মকর্তারাই সরকারি ফোন ধরেন না। যাত্রীদের অভিযোগ আমলে নেন না। দুর্ঘটনা ঘটলে  দায়িত্বশীল কর্মকর্তারা ঘটনাস্থলে যান না। তবে কলমের খোঁচায় কোটি কোটি টাকা লোপাট করার ক্ষেত্রে তার পারদর্শী। ব্যাক্তিগত কাজে ভ্রমন,পরিবার নিয়ে আনন্দ ভ্রমন করে সেটিকে সরকারি কাজে ভ্রমন দেখিয়ে, ভুয়া ভাউচারে ভ্রমন বিল উত্তোলন, নিদৃস্ট বরাদ্দকৃত বাসায় না থেকে রেস্ট হাউসে অবস্থান করে বাসা ভাড়া উত্তোলন করে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা।

এত কিছুর পরও ইতিপূর্বে যারা অবসরে গেছেন  এবং বর্তমানে যারা দুর্নীতি করেই চলেছেন  কারোর বিরুদ্ধে কোন ব্যবস্থা  নেয়া হয় না। সে কারণে  দুর্ঘটনার জন্য দায়ী  ও দূরনীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা তুলশি পাতার মত পবিত্র থেকে যাচ্ছেন।