বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

Cultural and debate competitions
বিজয় বাংলা নিউজ ১২ এপ্রিল ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
বিজয় বাংলা নিউজ ১২ এপ্রিল ২০২৫ ০৬:১৭ অপরাহ্ন
বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল)  সকাল দশটায় টায় আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহী সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বিভাগীয় আন্ত কলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. এটিএম জাফরুল আলম বলেন, শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে এই সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্যোগ গুবই গুরুত্বপূর্ণ যা আগামির বাংলাদেশ বিনির্মাণে তরুন-তরুনীদের এগিয়ে নিয়ে যাবে। 


আয়োজনে সভাপতি রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্ক্ষ্য প্রফেসর মোহাম্মদ সারোয়ার জাহান বলেন, সংস্কৃতি মাথা উঁচু করতে শেখায়, অন্যায়ের প্রতিবাদে ভূমিকা রাখে,যা হবে আগামির পথে এগিয়ে যাওয়ার সেতুবন্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  রাজশাহী  সরকারি মহিলা কলেজের উপাধক্ষ্য ইয়াসমিন আক্তার শারমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের  শারিক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক দপ্তরে পরিচালক শফিউল করিম, আভ্যন্তরীণ নিরীক্ষা দপ্তরের পরিচালক জার্জিস উদ্দিন, স্টেট দপ্তরের পরিচালক মোসলেমউদ্দিন, স্বাগত বক্তব্য দেন রাজশাহী মহিলা কলেজের সাংস্কৃতিক ও বিতর্ক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাফফর হোসেন। এই প্রতিযোগিতাই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেন।