অস্টিওপোরেসিস কেন হয়, জেনে নিন

Osteoporosis
অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক : ১৪ এপ্রিল ২০২৫ ০৬:৫৩ অপরাহ্ন
অস্টিওপোরেসিস কেন হয়, জেনে নিন
...সংগৃহীত ছবি

অস্বাস্থ্যকর জীবনযাপন অনেক জটিল রোগের জন্ম দিচ্ছে, যার মধ্যে অস্টিওপোরোসিস অন্যতম। এই রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে। প্রাথমিকভাবে কব্জি, নিতম্ব বা মেরুদণ্ডে হঠাৎ ফ্র্যাকচার হয়ে যেতে পারে। হাড়ের ঘনত্ব কমে যাওয়ায় এটি ঘটে।

চিকিৎসকদের মতে, হরমোনের ভারসাম্যহীনতা ও শরীরে গুরুত্বপূর্ণ পুষ্টির ঘাটতির কারণে এ রোগ হয়। বিশেষ করে মহিলাদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি।

অস্টিওপোরোসিসের কারণ

অর্থোপেডিক বিশেষজ্ঞদের মতে, মেনোপজ-পরবর্তী সময়ে নারীদের মধ্যে হরমোন ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়। এই হরমোন হাড়কে রক্ষা করে, তাই এর ঘাটতি অস্টিওপোরোসিসের ঝুঁকি বাড়ায়।

এছাড়া অপুষ্টি ও হরমোনের অন্যান্য অসামঞ্জস্যতাও হাড় দুর্বল করে দেয়।

প্রতিরোধের উপায়

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে,

প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন,

১৫-২০ মিনিট রোদে থাকুন যাতে শরীরে ভিটামিন ডি তৈরি হয়,

দিনে অন্তত ৪৫ মিনিট হালকা ব্যায়াম করুন,

প্রয়োজনে ফিজিওথেরাপি নিন।

খাদ্যাভ্যাসে যা রাখতে পারেন

ক্যালসিয়াম ও প্রোটিন সমৃদ্ধ খাবার,

ডাল, ভুট্টা, মটরশুটি খাদ্যতালিকায় রাখু্ন,

দুধ, দই, পনিরের মতো দুগ্ধজাত পণ্য গ্রহণ করুন,

মৌসুমি ফল ও সবুজ শাকসবজি বেশি করে খাওয়া ভালো,

অস্টিওপোরোসিস প্রতিরোধে নিয়মিত ব্যায়াম ও পুষ্টিকর খাবারই সবচেয়ে কার্যকর উপায়। হাড়ের যত্ন নিন, সুস্থ থাকুন।

সূত্র : নিউজ ১৮ বাংলা