চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

the weather
অনলাইন ডেস্ক: ১৬ এপ্রিল ২০২৫ ০১:০০ অপরাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক: ১৬ এপ্রিল ২০২৫ ০১:০০ অপরাহ্ন
চার অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
...সংগৃহীত ছবি

দেশের চারটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বযে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) পূর্বাভাসে এমনটি জানায় আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা ও এর আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও।

এদিকে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এমন অবস্থায় বুধবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।