রাজশাহীতে ছাত্রীর নগ্নছবি ছড়িয়ে দেওয়া সাইবার প্রতারক মুন্নাকে গ্রেপ্তার
রাজশাহীর পুঠিয়া হতে প্রতারণার মাধ্যমে কলেজ ছাত্রীর নগ্ন ছবি প্রস্তত করে বিভিন্ন সাইবারের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার মূলহোতাকে আটক করেছে র্যাব-৫।আটক কৃতের নাম মনোয়ার হোসেন মুন্না,সে জেলার পুঠিয়া ঝলমলিয়া বাজার এলাকার আশরাফ উদ্দীনের ছেলে।
তাকে ১৬ এপ্রিল বুধবার বেলা ৩ টার দিকে জেলার পুঠিয়া থানাধীন ঝলমলিয়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে রাজশাহী র্যাব-৫।এ বিষয়ে, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে
১৭ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে র্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করছেন।
র্যাব-৫ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা যায়,
ভুক্তভোগী ভিকটিম রাজশাহী সরকারী ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের অধ্যয়নরত একজন শিক্ষার্থী। গত ১১ জুলাই ২০২৪ তারিখ আনুমানিক দুপুর পৌনে ৪ টার দিকে বোয়ালিয়া মডেল থানাধীন যাদুঘর মোড়স্থ নাফিসা ছাত্রীনিবাসে অবস্থানকালীন সময়ে, আসামী একটি জিমেইল আইডি থেকে ভিকটিমের ব্যক্তিগত জিমেইল আইডিতে একটি নগ্ন ছবি পাঠিয়ে নানা বিধ হুমকি প্রদান করে এবং পরবর্তীতে সে বিভিন্ন নামে অসংখ্য জিমেইল একাউন্ট ব্যবহার করে ভিকটিমের ব্যক্তিগত জিমেইলে এডিট করা নগ্ন ছবি পাঠায়। এছাড়া নগ্ন ছবিটি সামাজিক যোগযোগ মাধ্যম ভিকটিমের পরিচিত ব্যক্তিদের নিকট ছবিটি দিয়ে অপপ্রচার চালায়।
এছাড়া গত ৩১-০৮-২০২৪ তারিখ আনুমানিক সকাল ৮টা ৫২ মিনিটে সে পুনরায় অপর একটি জিমেইল আইডি হতে ভিকটিম এর ব্যক্তিগত জিমেইলে মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরণের হুমকি প্রদান করে।
এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিম রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে। এর পর আসামীদেরকে চিহ্নত করনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল আটক কৃতের অবস্থান চিণ্হিত করে অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা মুন্না কে ১৬ এপ্রিল বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে পুঠিয়া থানাধীন ঝলমলিয়া বাজার নামক এলাকা হতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতকে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের হস্তান্তর করা হয়েছে।