পবার বড়গাছিতে বিশ্ব পৃথিবী দিবস পালিত

World Earth Day
নিজস্ব প্রতিবেদক: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ২৩ এপ্রিল ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
পবার বড়গাছিতে বিশ্ব পৃথিবী দিবস পালিত
পবার বড়গাছিতে বিশ্ব পৃথিবী দিবস পালিত

রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের কারিগড়পাড়া পরিবেশবান্ধব কৃষি চর্চায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্রে মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ব পৃথিবী দিবস পালিত হয়েছে। পৃথিবীর প্রতি আমাদের দায়বদ্ধতা ও মমত্ববোধকে স্মরন করিয়ে দেওয়ার জন্য দিনটি গুরত্বপূর্ণ। “পৃথিবীতে বিষ ও রাসায়নিক দূষন কমাতে স্থানীয় জৈব কৃষি চর্চা বৃদ্ধি করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এলাকায় গড়ে উঠা স্থানীয় জনসংগঠনের আয়োজনে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিকের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

বিশ্ব পৃথিবী দিবসটি কেন্দ্র করে পবা উপজেলায় কৃষিতে যে সকল কৃষক-কৃষানী নিরাপদ খাদ্য উৎপাদন, ভার্মি কম্পোষ্ট সার তৈরি, বিভিন্ন ধরনের জৈব বালাইনাশক তৈরি ও ব্যবহার করে নিজেরা পরিবারে এবং সমাজে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তায় ভুমিকা রাখছেন, সে সকল সফল কৃষকদের কার্যক্রম নিয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় তথ্য আদান প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বড়গাছি ইউনিয়নের কৃষক মো: রুবেল আলী বলেন, রাসায়নিক সার ব্যবহার করার ফলে জমির গুনগত মান নষ্ট হয়ে যাচ্ছে। রাসায়নিক সার ব্যবহারের ফলে জমিগুলো উর্বরতা হারাতে থাকে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে কীটনাশকের কিছু অংশ ফলমূল ও শাকসবজির সাথে আমাদের শরীরে প্রবেশ করে। এর ফলে ক্যান্সার, শিশুর জন্মগতত্রুটি, শরীরে রোগ প্রতিরোধ কমে যায়। তাই আমাদের পৃথিবী, পরিবেশ, মাটি দূষন কমাতে রাসায়নিক সার ব্যবহার কমিয়ে জৈব সার বেশি করে ব্যবহার করতে হবে। তাহলে আমরা ও আমাদের পরিবেশ ভালো থাকবে।

কৃষাণী জুলিয়া বেগম বলেন, আগে আমরা রাসায়নিক সার দিয়ে বিভিন্ন রকমের সবজি, আলুচাষ করতাম। যার ফলে জমির মান নষ্ট ও খরচ বেশি হতো। বিগত তিন বছর থেকে জৈব সার ব্যবহার করে জমির মান ঠিক থাকাই ফলন বেশি পাচ্ছি খরচও কমে গেছে। জৈব সার ব্যবহারে পরিবেশ ও মাটি দূষন হয়না।

আলোচনায় আরো অংশগ্রহন করেন কারিগড়পাড়ার বিভাগীয় অদম্যনারী পুরস্কারপ্রাপ্ত মোসা: বিলকিস বেগম। তিনি বলেন পৃথিবীতে বিষ ও রাসায়নিক দূষন কমাতে জৈব সার এর ব্যবহার বেশি করে বাড়াতে হবে। তাহলে আমাদের পৃথিবী ও মাটির দূষন কমবে।

বারসিকের সহযোগি প্রোগ্রাম অফিসার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, যা খাদ্য নিরাপওা এবং গ্রামীন অর্থনীতির জন্য একটি বড় হুমকি। তাই পৃথিবীতে বিষ ও রাসায়নিক দূষন কমাতে হলে আমাদের সম্মিলিত শক্তিই গড়ে তুলবে আমাদের সবুজ পৃথিবী।

বিশ্ব পৃথিবী দিবসে এলাকার কৃষক-কৃষানী, শিক্ষার্থী, স্থানীয় জনসংগঠনের সদস্য, যুব ও প্রবীন ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। বিশ্ব পৃথিবী দিবস ‘উপলক্ষে সবার জন্য পৃথিবী নিরাপদ বসবাস উপযোগী হোক।’ ‘পৃথিবী বাঁচিয়ে রাখতে পরিবেশ বান্ধব কৃষি চর্চা করি।’ Earth is like Mother love her. বিভিন্ন স্লোগান লেখা প্লেকার্ড হাতে নিয়ে অংশগ্রহন করেন।