রাজশাহীতে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

Arrest 1
নিজস্ব প্রতিবেদক: ২৩ এপ্রিল ২০২৫ ১২:০১ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ২৩ এপ্রিল ২০২৫ ১২:০১ অপরাহ্ন
রাজশাহীতে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায়  গ্রেপ্তার ১
রাজশাহীতে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজারের চোখে মরিচগুড়ো ছিটিয়ে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় রিক্সা চলককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম  মো: মাসুম (৩০)।সে নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।

থানা সূত্রে জানা যায়,গত ২০ এপ্রিল সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিক (৫৫)-এর মাধ্যমে নগদ ১৩ লক্ষ টাকা পাঠান। সে পৌনে ৯ টায় নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ করে হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতি রোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং ধারালো চাকু দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার দিন  নগরীর বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

এরপর ছিনতাই টাকা উদ্ধারসহ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। শুরু হয় মহানগরজুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লশীভিযান।এছাড়া বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা এবং চালককে শনাক্ত করে। পরে এসআই মো: শরিফুল ইসলাম ও তার টিম  ২১ এপ্রিল দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামি মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেপ্তার করে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ জানান,জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রিক্সাচালক মাসুম ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে জানায়, ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। ছিনতাই হওয়া টাকা উদ্ধারসহ অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

২২ এপ্রিল গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।