আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার স্থগিত

Police circular suspended
অনলাইন ডেস্ক ২৩ এপ্রিল ২০২৫ ১২:২৫ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৩ এপ্রিল ২০২৫ ১২:২৫ অপরাহ্ন
আসামি গ্রেপ্তারে পূর্বানুমতি সংক্রান্ত পুলিশের সার্কুলার স্থগিত
...সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনারের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বুধবার (২৩ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৯ এপ্রিল ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তদন্তে উপযুক্ত প্রমাণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এজাহার নামীয় আসামিকে গ্রেপ্তার না করার নির্দেশ দেওয়া হয়।

৫ আগস্ট রাত আড়াইটা পর্যন্ত সংসদ ভবনে ছিলেন শিরীন শারমিনসহ ১২ জন

এরপর ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।

বিস্তারিত আসছে....