প্রধান উপদেষ্টা
রোমে বাংলাদেশ হাউস পরিদর্শন করলেন
Dr. Muhammad Yunus
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৫ এপ্রিল) রোমে অবস্থিত (বাংলাদেশ দূতাবাস) বাংলাদেশ হাউস পরিদর্শন করেছেন। এ সময় তিনি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে অধ্যাপক ইউনূস বর্তমানে ইতালিতে অবস্থান করছেন।
শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটিতে পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
শুক্রবার প্রধান উপদেষ্টা কাতার থেকে রোমে যান।