বোরো জমির ৩৩ শতাংশ ধান কাটা শেষ

33 percent of Boro land paddy harvesting completed
অনলাইন ডেস্ক : ২৬ এপ্রিল ২০২৫ ০২:৫২ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ২৬ এপ্রিল ২০২৫ ০২:৫২ অপরাহ্ন
বোরো জমির ৩৩ শতাংশ ধান কাটা শেষ
হবিগঞ্জ জেলায় আবাদ করা বোরো জমির ৩৩ শতাংশের ধান কেটে ঘরে তোলা হয়েছে।.....সংগৃহীত ছবি

হবিগঞ্জ জেলায় আবাদ করা বোরো জমির ৩৩ শতাংশের ধান কেটে ঘরে তোলা হয়েছে। জুনের প্রথম সপ্তাহেই শতভাগ ধান কাটা শেষ হবে বলে জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে।

জেলা কৃষি বিভাগ জানায়, এবার বোরো মৌসুমে জেলায় ১ লাখ ২৩ হাজার ৮৮৪ হেক্টর জমিতে ৩ ধরনের বোরো ধান আবাদ হয়েছে। তার মধ্যে ৫০ হাজার ৮৮৫ হেক্টর হাইব্রিড, উফসী জাতের ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হয়েছে ৫০ হেক্টর জমিতে। এরমধ্যে হাইব্রিড জাতে হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৮ টন, উফসীতে ৬ দশমিক ৯৩ টন ও স্থানীয় জাত থেকে প্রতি হেক্টর থেকে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। 

সে অনুযায়ী বোরো থেকে হবিগঞ্জে ৫ লাখ ২৬ হাজার ৩৪৯ টন চাল উৎপাদন হওয়ার কথা। ধানের হিসাবে গেলে তা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনে। শনিবার (২৬ এপ্রিল) সকাল পর্যন্ত জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী মোট জমির ৪০ হাজার ৬৪৫ হেক্টর (৩৩ শতাংশ) কাটা হয়েছে। এসব জমি থেকে ১ লাখ ৭৪ হাজার ৭৭৩ টন ধান উৎপাদন হয়েছে।

হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আক্তারুজ্জামান বলেন, “এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে। স্থানীয় প্রায় ৩০ হাজার শ্রমিকসহ বাইরের জেলা থেকে আরও প্রায় ১০ হাজার শ্রমিক, ৪৫৮টি সচল কম্বাইন্ড হারভেস্টার এবং ১৪২টি সচল রিপারের মাধ্যমে ধান কাটা হচ্ছে। ৭০ থেকে ৮০ ভাগ ধান পাকলেই কেটে ফেলতে কৃষকদের বলা হয়েছে।”