রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

Arrest 2
নিজস্ব প্রতিবেদক: ২৮ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন আইন-আদালত
নিজস্ব প্রতিবেদক: ২৮ এপ্রিল ২০২৫ ০৫:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে  ৪০ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার ২
রাজশাহীতে ৪০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজশাহীতে প্রাইভেটকারে করে এক মণ গাঁজা পাচারের সময়  দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার ভোররাতে জেলার পুঠিয়া উপজেলার কাঠালপাড়া এলাকায় পুঠিয়া-তাহেরপুর সড়কে চেকপোস্ট বসিয়ে এই গাঁজার চালান ধরে।

গ্রেপ্তাকৃতরা  হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার শিমুলবাড়ি জাগলাটারি গ্রামের মেহেদী হাসান হিরো (২৫) ও দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাশিমপুর গ্রামের ফারুক উদ্দিন শাহ (৪৫)।

 গত ২৭ এপ্রিল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এসব তথ্য জানিয়েছে। র‌্যাব জানায়, কুড়িগ্রাম থেকে তারা প্রাইভেট কারে বহন করা  ৪০ কেজি ওজনের ওই গাঁজার চালানটি রাজশাহী এনেছিলেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা করা হয়েছে।