দেশের ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা

the weather
অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন আবহাওয়া
অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৫ ০৬:৪৭ অপরাহ্ন
দেশের ৮ জেলায় ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
.....সংগৃহীত ছবি

আজ (৩০ এপ্রিল) সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটি গতকাল (বুধবার) সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় প্রকাশিত হয়েছে।

আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রাম এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, ঝড়ো হাওয়া এবং বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এক ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন যে, আজ সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টার মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি দক্ষিণ-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, ফলে খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট জেলায় প্রথমে, পরে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা, নোয়াখালী, ফেনী এবং চট্টগ্রাম উত্তর জেলার ওপর বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।