​ পররাষ্ট্র মন্ত্রণালয়

ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত

ALM Fazlur Rahman
অনলাইন ডেস্ক : ০২ মে ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক : ০২ মে ২০২৫ ০৯:৪১ অপরাহ্ন
ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত
......সংগৃহীত ছবি

সম্প্রতি বিডিআর কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমানের একটি ফেসবুক পোস্ট ঘিরে তীব্র আলোচনার জন্ম হয়েছে। সেখানে তিনি মন্তব্য করেন, ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের উচিত হবে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য দখল করে নেওয়া। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার বলছে, ফজলুর রহমানের বক্তব্য সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত এবং এর সঙ্গে সরকারের কোনো ধরনের  সংশ্লিষ্টতা নেই।

শুক্রবার (২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, বাংলাদেশ সরকার স্পষ্ট করে বলতে চায় যে ফজলুর রহমানের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে করা সাম্প্রতিক মন্তব্যগুলো কেবল ব্যক্তিগতভাবে প্রকাশ করা হয়েছে। এই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন ঘটায় না এবং তাই সরকার কোনোভাবেই এই ধরনের বক্তব্যকে সমর্থন করে না।

একইসঙ্গে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট সকলকে ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে যুক্ত করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বাংলাদেশ সকল জাতির সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আ. ল. ম. ফজলুর রহমান পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে স্বাধীন তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।