আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে সমাবেশ ও বিক্ষোভ

Demand to ban AL
নিজস্ব প্রতিবেদক: ০৯ মে ২০২৫ ০৫:২০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিবেদক: ০৯ মে ২০২৫ ০৫:২০ অপরাহ্ন
আ.লীগ নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে সমাবেশ ও বিক্ষোভ
জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে সমাবেশ হয়েছে।ছবি- কাবিল হোসেন

জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে সমাবেশ হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরের তালাইমারি মোড়ে সমাবেশটি অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা এ কর্মসূচি ঘোষণা করেছিল।

সমাবেশের পর তালাইমারি থেকে সাহেববাজার পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ কর্মসূচির নাম দেওয়া হয় ‘মার্চ ফর ব্যান আওয়ামী লীগ’। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে সমাবেশ করেন শিক্ষার্থীরা। এ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব, মেহেদী সজিবসহ আরও অনেকে বক্তব্য দেন।