রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩১

31 arrested on other charges
রাজশাহী প্রতিনিধি ১১ মে ২০২৫ ০৩:২৭ অপরাহ্ন আইন-আদালত
রাজশাহী প্রতিনিধি ১১ মে ২০২৫ ০৩:২৭ অপরাহ্ন
রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩১
রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ৩১

 রাজশাহীতে বিশেষ অভিযানে ৩ জনসহ রাজশাহী মেট্রোপলিটন থানা পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে মোট ৩১ জন গ্রেপ্তার করা হয়েছে।  গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে।

এছাড়াও আরএমপির অভিযানে ২৮ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১৭ জন।  বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মী শেখ মো: মহিদূল ইসলাম (২১), মো: কৌশিক আহম্মেদ ওরফে রবিন (৩০) ও মো: মিজানুর রহমান মিম (২১)। মহিদূল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট বুলনপুর এলাকার মো: জাহঙ্গীর আলমের ছেলে, কৌশিক কাশিয়াডাঙ্গা থানার রাণীদিঘী এলাকার মো: রুস্তম আলীর ছেলে এবং মিজানুর রাজপাড়া থানার নতুন বিল সিমলা বন্ধগেট এলাকার মৃত একরামুলের ছেলে।  গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।