সালাহউদ্দিন আহমেদ

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি

Salahuddin Ahmed
অনলাইন ডেস্ক : ১১ মে ২০২৫ ০৪:০১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১১ মে ২০২৫ ০৪:০১ অপরাহ্ন
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি
...........সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিএনপি।

আজ রোববার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এ কথা জানান।

সালাহউদ্দিন বলেন, রাজনৈতিক দল হিসেবে মাফিয়া আওয়ামী লীগের দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে আইন সংশোধন এবং তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞাকে বিএনপি সাধুবাদ জানায়।

এ সময় নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।