রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৩

23 arrested on other charges
অনলাইন ডেস্ক ১২ মে ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন আইন-আদালত
অনলাইন ডেস্ক ১২ মে ২০২৫ ০৪:০৪ অপরাহ্ন
রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৩
রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৩

রাজশাহীতে বিশেষ অভিযানে ২ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে মোট ২৩ জন গ্রেপ্তার করেছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ২১ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য অপরাধে ১২ জন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ শেখ (৫২) ও মো: শরিফুল ইসলাম লিটন (৪৮)।

আরিফ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার মৃত নওশাদ শেখের ছেলে। সে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরিফুল রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার সেলিম উদ্দীন শেখের ছেলে। সে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।