লোকসংগীতশিল্পী ও সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
Member of Parliament Mumtaz Begum
জনপ্রিয় লোকসংগীতশিল্পী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, তাঁর বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকার মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।