নগ্নতা-ওভারসাইজ ড্রেস ব্যানসহ একাধিক নিয়ম জারি
জৌলুস, তারকা সমাহার আর চোখ ধাঁধানো ফ্যাশনে হলো কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট। প্রতি বছর বিশ্বজুড়ে কোটি কোটি চোখ থাকে এই রেড কার্পেটের দিকে, যেখানে তারকারা তাদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে ভক্ত-অনুরাগীদের তাক লাগিয়ে দেন। তবে ২০২৫ সালের ৭৯তম কান চলচ্চিত্র উৎসবে সেই পরিচিত চিত্রে আসছে বড়সড় পরিবর্তন।
এবার রেড কার্পেটে কিছু কঠোর নিয়ম জারি করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো নগ্নতা এবং অতিরিক্ত বিশাল ও ভলিউমিনাস পোশাক নিষিদ্ধ করা হয়েছে।উৎসব কর্তৃপক্ষের প্রকাশিত নতুন নিয়মাবলীতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, রেড কার্পেট সহ উৎসবের কোনো অংশেই নগ্নতা গ্রহণযোগ্য হবে না।
শালীনতা বজায় রাখা এবং ফরাসি আইন মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, যে সমস্ত পোশাক অতিরিক্ত বড়, বিশেষ করে যেগুলোর সাথে লম্বা ট্রেন বা ঘের থাকে যা চলাচলকে বাধাগ্রস্ত করে অথবা আসন গ্রহণে অসুবিধা তৈরি করে, সেই পোশাকগুলোও নিষিদ্ধ করা হয়েছে।