চরমোনাই পীর

আমরা আ.লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই

Mufti Syed Muhammad Rezaul Karim
নিজস্ব প্রতিবেদক: ১৩ মে ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন শীর্ষ খবর
নিজস্ব প্রতিবেদক: ১৩ মে ২০২৫ ০৮:৩৫ অপরাহ্ন
আমরা আ.লীগ বিএনপি জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। নতুনভাবে তারা আসবে, আর আমাদের কি উপহার দেবে সেটা বাংলাদেশের মানুষ ভালোভাবেই দেখে ফেলেছে, জেনে ফেলেছে। নতুনভাবে আর আমাদের দেখাবার কিছু নেই।’

সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনসহ কয়েকটি দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলা ও মহানগর আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদ প্রাঙ্গনে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

তিনি বলেন, ‘এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে, যেই নীতি-আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি- সেই নীতি-আদর্শের নাম ইসলাম। মুসলমান কখনোই ইসলামী নীতি-আদর্শের বাহিরে থাকতে পারে না। প্রতিটা মুসলমানকে ইসলামী নীতি ও আদর্শের সঙ্গে জড়িয়ে থাকতে হবে।’

‘আর যারা সংখ্যালঘু ও বিজাতি রয়েছেন তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকবে- এটাই বাস্তবতা।’

খুনি, জালেম ও অর্থ পাচাকারীদের নিষিদ্ধ করার বিষয়ে তালবাহানা বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না বলে উল্লেখ করে মুফতি মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, বিভাগের সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ নুরুন নাবী, সমাজসেবক আব্দুর রহমান দিদারী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী জেলার সভাপতি মাওলানা মুরশিদ আলম ফারুকী।

নগর সভাপতি অধ্যক্ষ হোসাইন আহমদ সমাবেশে সভাপতিত্ব করেন।