হুইপ হতে যাচ্ছেন মাশরাফি!

Mashrafe bin Murtaza
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ১২:১৮ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ২২ জানুয়ারি ২০২৪ ১২:১৮ অপরাহ্ন
হুইপ হতে যাচ্ছেন মাশরাফি!
মাশরাফি বিন মুর্তজা।

দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় এমপি মাশরাফি বিন মুর্তজাসহ পাঁচ এমপি।

সোমবার (২২ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিফ হুইপসহ সরকার দলীয় হুইপদের নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

অন্য চারজন হুইপ হলেন- আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কমল। তাদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ সংসদে হুইপের দায়িত্বে ছিলেন।

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন সরকারি দল থেকে জানানো হয়েছে, চিফ হুইপ পদে নূর-ই আলম চৌধুরী লিটন বহাল থাকছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। পরে সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি হবে।