নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত

Open stakeholder meeting on annual development plan in Srimantapur Union
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
নিয়ামতপুরে  শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চত্বরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চত্বরে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও), সুইসকনট্যাক্ট (Swisscontact) এবং ওয়াটারএইড (WaterAid)-এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

 শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য আলাউদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহীন আলী।


এ সময় আরোও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব আমিরুল ইসলাম, সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO), সুইসকনট্যাক্ট (Swisscontact) এবং ওয়াটারএইড (WaterAid)-এর নিয়ামতপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগন প্রমূখ।


সভায় বক্তারা স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে ইউনিয়নের প্রকৃত চাহিদাভিত্তিক বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়।