পটলের স্বাস্থ্যগুণ

Health benefits of Patal
অনলাইন ডেস্ক ১৪ মে ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন স্বাস্থ্য
অনলাইন ডেস্ক ১৪ মে ২০২৫ ০২:৩৪ অপরাহ্ন
পটলের স্বাস্থ্যগুণ
.......সংগৃহীত ছবি

গ্রীষ্মকালীন অত্যন্ত জনপ্রিয় একটি সবজি পটল। প্রায় সবাই এই সবজি পছন্দ করে। নরম শাঁস ও হালকা মিষ্টি স্বাদের জন্য বিভিন্ন নিরামিষ ও আমিষ পদে জায়গা করে নিয়েছে এই সবজি। পটলের দোরমা, ভাজা, পটলের ঝোল, আলু-পটলের তরকারি থেকে শুরু করে সরিষা পটল, দই পটল- এমন নানা জিভে পানি আনা পদ রয়েছে।

শুধু স্বাদেই নয়, দামেও তুলনামূলকভাবে সস্তা ও সহজলভ্য হওয়ার কারণেও সব শ্রেণীর মানুষের কাছে এটি প্রিয়। কিন্তু এই পটলের স্বাস্থ্যগুণ অনেকেই জানেন না। চলুন জেনে নেওয়া যাক-

হজমে সহায়ক

পটলে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়া এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়ক।

রক্ত পরিশোধন করে

আয়ুর্বেদ শাস্ত্রমতে, পটল রক্ত পরিশোধন করতে সাহায্য করে। এটি শরীর থেকে দূষিত পদার্থ বের করে দিতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। তবে এই তথ্যের বিজ্ঞানসম্মত পরীক্ষা এখনো হয়নি।

ওজন নিয়ন্ত্রণে সহায়ক

পটলে ক্যালরির পরিমাণ কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরে রাখতে সাহায্য করে। ফলে অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকা যায়।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

পটলে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সাহায্য করে। এটি বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুখ থেকে শরীরকে রক্ষা করে।

ত্বক ও চুলের জন্য উপকারী

পটলে থাকা ভিটামিন এ এবং সি ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং ত্বককে উজ্জ্বল করে। এটি চুলের গোড়া মজবুত করতে এবং চুলের স্বাস্থ্য রক্ষাতেও সহায়তা করে। এ ছাড়া পটলের বীজ কৃমিনাশক হিসেবেও কাজ করে বলে প্রচলিত ধারণা রয়েছে।