​ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

road accident
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৫ ০১:২০ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক : ১৭ মে ২০২৫ ০১:২০ অপরাহ্ন
​ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।......সংগৃহীত ছবি

খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

নিহত ব্যক্তির নাম হাফেজ মইনুল(৪৫)। তিনি কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের সাতহালিয়ার মতলেবের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা সাতজনকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে তিনজন মারা গেছেন বলে কর্তব্যরত চিকিৎসক জানান।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।